
শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতীর চারটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে নালিতাবাড়ী সদর, যোগানিয়া ও কলসপাড় এবং ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়ন।
এদিকে পানির তোরে শেরপুর গাজীরখামার নালিতাবাড়ী সড়কের বালুঘাটে পাকা সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ভোগাই নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করায় এবং চেল্লাখালি নদীর পানিতে এসব ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টি কম হওয়ায় জেলার চারটি পাহাড়ি নদীর পানি কমতে শুরু করেছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ মূহুর্তে মাঠে ফসল না থাকায় কৃষিতে কোন প্রভাব পড়বে না।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় বৃষ্টি কমে আসায় বড় ধরনের বন্যার আশঙ্কা অনেকটা কেটে গেছে। আসা করা যাচ্ছে এবার শেরপুর ঢল বা বন্যায় তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে একটি সড়কের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটা করা তা আমরা দ্রুতই করবো।

আরও পড়ুন
শিবগঞ্জে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেঘবৃষ্টি উপেক্ষা করে চকরাজাপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শনে ওসি সেরাজুল হক