
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।রবিবার (২৮ জুন)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ সুব্রত কর্মকার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কর্মকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ হাসান শাওন,,ডাক্তার অমিতা সরকার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিই পিআই এবিএম আনিসুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরী একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়। তিনি আরো জানান শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে আজ ২৮ জুন রবিবার উপজেলার ১২০ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপজেলায় ৬ থেকে১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭শত ৮৬ জন,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৬ হাজার ৮শ ১৯জন। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা মাত্র ৪ জন। ১২০ টি কেন্দ্রে দুইজন করে মোট ২৪২ জন স্বেচ্ছাসেবক এই ভিটামিন ক্যাম্পে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ২
নওগাঁয় নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কোচিং বানিজ্য
বিদ্যুৎ সংকটে চাঁপাইনবাবগঞ্জের জনজীবন বিপর্যস্ত: মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা