হোম » সারাদেশ » জামালপুরে মাদক বিরোধী র‍্যালি-সমাবেশ

জামালপুরে মাদক বিরোধী র‍্যালি-সমাবেশ

রবিউল হাসান লায়ন, জামালপুর 
জামালপুরে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের গেইটপাড় এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালি শুরুতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দলের মধ্যে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদকের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। তিনি নেতাকর্মীদের মাদক থেকে দূরে থাকার এবং মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ পাঠ করান।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, প্রশাসন ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!