
জাহিদ হাসান
কুষ্টিয়ার ভেড়ামারায় অপহরণ ব্যক্তিকে উদ্ধার সহ অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ই জুন ঠাকুরগাঁও হরিপুর থানাধীন গেরুয়াডাঙ্গী গ্রামের সামসুল এর ছেলে মোঃ শাহিল (২৩) কে ভেড়ামারা থানাধীন গোলাপনগর গ্রামস্থ মনি পার্কের পাশের চায়ের দোকানের সামনে থেকে অপহরণকারী চক্রের সদস্যরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। শাহিলের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে অপহরণকারী চক্রের সদস্যরা তার ভাইয়ের নিকট ফোন দিয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষনিক ব্যবহৃত মোবাইল নাম্বার তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নির্ণয় করে দৌলতপুর থানাধীন লোকনাথপুর মাঠে একটি পরিত্যক্ত বাড়ীর ভিতর হইতে শাহিলকে উদ্ধার এবং উক্ত স্থান থেকে অপহরণকারী চক্রের সদস্য দৌলতপুর লোকনাথপুর গ্রামের মৃত জলিল ব্যাপারীর ছেলে মোঃ হোসেন আলী ব্যাপারী (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়। এ সংক্রান্তে ভেড়ামারা থানার মামলা নং-১২, তারিখঃ ১৩/০৬/২৬, ধারা: ৩৪২/৩৬৪/ ৩৬৫/৩৮৬/৫০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, অপহরণের বিষয়টি শাহিল এর বন্ধু দ্রুত থানায় সংবাদ দিলে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে দৌলতপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরনকারী ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা সহ শাহিলকে উদ্ধার করেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার