
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার (১০ জুন) রাত আনুমানিক ৮ টার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদকবিরোধী অভিযানে ঠাকুরগাঁও সদর থানাধীন ১০নং জামালপুর ইউনিয়ন এর পারপুগী গ্রামস্থ শিবগঞ্জ চৌরাস্তা বাজারের জনৈক আবুল কাসেম এর পানের দোকানের সামনে থেকে আসামী -মোঃ মামুন অর রশিদ মামুন (২৯),পিতা-মোঃ ইয়াজত আলী, সাং-সালন্দর (ডেনিস মোড়),থানা ও জেলা-ঠাকুরগাঁও এবং আসামী মোঃ শামস খান (৩৮), পিতা-মৃত: বেলাল খান, সাং-পারপুগী ১০ নং জামালপুর ইউনিয়ন থানা ও জেলা-ঠাকুরগাঁও দ্বয়কে ৬০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন শেষে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা ওসি ডিবি গোলাম রসূল। তিনি জানান মাদক নির্মূলে মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ডোমারে ৫টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপার্চায এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মোল্লাহাটে গ্রাম আদালত শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত: জনসচেতনতা বৃদ্ধিতে জোর