হোম » সারাদেশ » প্রেস কনফারেন্সের মাধ্যমে বাসাইলে ভূমিসেবা মেলা সমাপ্তি

প্রেস কনফারেন্সের মাধ্যমে বাসাইলে ভূমিসেবা মেলা সমাপ্তি

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় ​উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
​প্রেস কনফারেন্সে বক্তারা স্মার্ট ভূমিসেবা নিশ্চিতকরণ, শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান উত্তোলনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সাধারণ মানুষকে দালালের দৌরাত্ম্য মুক্ত রেখে কীভাবে সহজে ভূমিসেবা দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​প্রেস কনফারেন্স শেষে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান, বাসাইল পল্লী বিদ্যুতের ডিজিএম মো: মহিউদ্দিন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো: রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!