
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ সদর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন- নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এসময় জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ হোমায়রা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এবং কৃষাণী মোস্তারি মুক্তি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোতালেব হেসেন সহ অন্য কর্মকর্তা।
এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সংবাদকর্মী, চালকল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন করেন। উদ্বোধনী প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।
আয়োজকরা জানান- এবছর জেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। সদর খাদ্য গুদামে প্রতিকেজি ধান ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৩৮ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ২০ হাজার ৯১৯ টান সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ১ হাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ১২৯ টন গম সংগ্রহ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য