
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন – সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মধুপুর নতুনপাড়া এলাকার মৃত ছদের আলীর ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং একই এলাকার হযরত আলীর ছেলে ফজল হক (৪৫)।
বুধবার (৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং দুটি কালো রঙের স্কুলব্যাগ জব্দ করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৫টি এবং ফজল হকের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও