হোম » সারাদেশ » বগুড়া শিবগঞ্জে আটমুল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, অনৈতিক লেনদেনে কঠোর হুঁশিয়ারি

বগুড়া শিবগঞ্জে আটমুল ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, অনৈতিক লেনদেনে কঠোর হুঁশিয়ারি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা-এর আটমুল ইউনিয়নে নবনির্মিত ভূমি অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার (০২ মে ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক লেনদেন বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ভূমি অফিস সাধারণ মানুষের ভোগান্তি কমাবে এবং সেবার মান আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
উদ্বোধন শেষে তিনি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!