
রবিউল হাসান লায়ন: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য বিশেষ যানবাহন সুবিধা এবং জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে গুজব প্রতিরোধ, মানব পাচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধ, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ এএএম আবু তাহের।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য