
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল২০২৬) শহীদ ক্যাডেট স্কুল প্রাঙ্গণে পরিচালক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, উপস্থিতি ও শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার ওপরও গুরুত্বারোপ করেন।
সমাবেশে অভিভাবকরাও তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অভিভাবক সমাবেশের সভাপতি ও বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিন তার সমাপনী বক্তব্যে বলেন – শিক্ষার্থীদের সঠিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
ভবিষ্যতে বিদ্যালয়ে আরও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। নিয়মিত শ্রেণী পরিচালক দ্বারা প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের হোম ভিজিট, পড়াশোনার বিষয়ে তদারকি চলমান রয়েছে, যা আগামীতে আরও জোরালো ভাবে পরিচালিত হবে।
আমি আমার সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বিদ্যালয় সঠিকভাবে পরিচালনার জন্য সম্মানিত সকল অভিভাবকদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল