হোম » সারাদেশ » কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত 

কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
“দুনীতি বিরুদ্ধে একসাথে ” শ্লোগানে প্রতিষ্ঠিত গ্রীন ফোর্স বাংলাদেশ, কাউখালী উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ফোর্স বাংলাদেশ চেয়ারম্যান মি মিকাইল রহমান ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সংগঠনের লক্ষ উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যদের সাথে আলোচনা করেন।
শনিবার (৪ এপ্রিল) সকালে গ্রীন ফোর্সের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি এনামুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার হোসেন, এসময়  বক্তব্য রাখেন, উপদেষ্টা এ্যাড কমল কৃষ্ণ মুখার্জি,  সহ সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, জাহানুর বেগম, মোঃ লোকমান হোসেন,  সহ সাধারণ সম্পাদক সুজন আইচ, সানজিদা সুলতানা রেশমা, সদস্য রতন চক্রবর্তী, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল,  সদর ইউনিয়ন ইউপি সদস্য মেঃ সাঈদ, আমরাজুরি ইউনিয়ন ইউপি সদস্য আকলিমা বেগম, দপ্তর সম্পাদক সানমুন রেজা প্রমুখ। সভায় উপজেলার পাঁচটি ইউনিয়ন কমিটি গঠন, কাউখালী উপজেলাকে দুনীতি মুক্ত   ঘোষণা করার লক্ষ্যে করনীয় ও ঢাকার নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রিনফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বিশেষ দিক নির্দেশনা প্রদান করে বলেন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশ  দুর্নীতিমুক্ত হলে দ্রুত সময়ের মধ্যে দেশ ইউরোপের মত হতে বেশি সময় লাগবে না।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!