
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের শেউজগাড়ী এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্য পায় র্যাব। এর ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) সকালে র্যাব-১২’র সিপিএসসি বগুড়া দুটি পৃথক অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টার দিকে বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেউজগাড়ী এলাকায়, বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের বিপরীতে রেলওয়ে ফুটপাত থেকে মো. হাসান (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল, একটি সিম কার্ড এবং নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে শহরের রেলস্টেশন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মো. বরকত উল্লাহ ওরফে রুবেল (৩৩) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল, একটি সিম কার্ড এবং নগদ ৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য