
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহত্তর যশোর-ফরিদপুর নাবিক বহুমুখী সমবায় সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইকরামুজ্জামান মাস্টার।
বুধবার (২৫ মার্চ) দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নীতিনির্ধারক সদস্যদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি ইকরামুজ্জামান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের মৃত. আবু সাঈদ শেখের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থায় (বিআইডব্লিউটিসি) ইনল্যান্ড মাস্টার অফিসার হিসেবে চট্টগ্রামে কর্মরত আছেন।
এরআগে গত ২৩ মার্চ রাতে সমিতির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে সংগঠনের বৃহত্তর স্বার্থে ১২ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অনুমোদন প্রদান করেন সমিতির প্রতিষ্ঠাতা মুরুব্বীগণ যথাক্রমে—মো. আব্দুস সাত্তার মাস্টার, মো. আবুল কাসেম মাস্টার ও খন্দকার কাইয়ুমুল ইসলাম মাস্টার।
এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি মো. ইকরামুজ্জামান মাস্টার বলেন, “সমিতির সদস্যদের কল্যাণে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব। আমাকে এই গুরুদায়িত্ব প্রদান করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তার এই সাফল্যে আলফাডাঙ্গা উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য