হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে একটি রাইস মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ভালুখালী গ্রামের মোঃ শাহাজুল ইসলামের মালিকানাধীন একটি রাইস মিল থেকে গত বুধবার গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি হয়।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ একই উপজেলার দক্ষিণ ছাতড়া গ্রামের বাসিন্দা মোঃ আঃ রহিম সাকিদারের ছেলে মোঃ শিপন সাকিদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
চুরি হওয়া ট্রান্সফরমারের মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!