হোম » সারাদেশ » বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
‎বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‎রবিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঠিকাদাররা এ মানববন্ধনের আয়োজন করেন।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলম, ঠিকাদার জাহিদুল ইসলাম, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যরা। ‎বক্তারা বলেন, সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‎তারা আরও বলেন, অতীতে এ ধরনের ঘটনার সঠিক বিচার না হওয়ায় বারবার হামলার ঘটনা ঘটছে। তাই ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!