
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি আসলাম গ্রেফতার। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)এবার আলী মোল্লার নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও সঙ্গীও ফোর্স সহ এক অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। উল্লেখ্য ২০২৪ সালের (৪ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে সঙ্ঘবদ্ধ হইয়া কিছু উশৃংখল নেতাকর্মী মিছিল সহকারে কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর করে। বিএনপির পক্ষ থেকে থানায় মামলা হয়। ওই মামলার পলাতক আসামি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে আসলাম হোসেন (৫৫)কে দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা সদরের বেইলি ব্রিজ সংলগ্ন উজিয়াল খান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেপ্তার অভিযান পরিচালনা কারি কর্মকর্তা কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী মোল্লা জানান তিনি এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াকাটি বেলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় আসলামের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আসামি আসলামকে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুরে পিরোজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য