
শাহজাহান সাজু: কিশোরগঞ্জের তাড়াইলে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. জুয়েল (২৬) কে আটক করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৪৫) দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলে জুয়েল নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদেরকে অত্যাচার করতেন। গতরাতে পিতা ও পুত্র একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪ টার দিকে জুয়েল দা দিয়ে পিতাকে কোপাতে থাকেন। পিতার ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা গিয়ে জুয়েলকে আটক করে এবং রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে জুয়েলকে থানায় নিয়ে যায়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ