
মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কেজি গাঁজাসহ স্বামী স্ত্রী দুইজনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩১জানুয়ারি) সকাল ৭টার সময় উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত হারুন এর ছেলে দানেশ আলী (৫৩) ও তার স্ত্রী তাহেরা বেগম (৩০) কে এক কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, তারা স্বামী স্ত্রী তাদের নিজ বসত বাড়ীতে পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক নং ১৯(ক)/৪১ ধারায় অপরাধ করায় উক্ত ধারায় নাচোল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য