
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এ নবগঠিত ২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আজিজ টিপুকে দায়িত্ব প্রদান করা হয়।
গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন এবং আগামী এক মাসের (৩০ দিন) মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ মর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত একটি প্রেস লিষ্ট প্রেরণ করা হয়।
যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবগঠিত কমিটির সভাপতি শেখ মোঃ সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একজন নিবেদিত কর্মী। টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সংগঠিত ও কর্মীবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যেই দায়িত্ব আমার ওপর অর্পন করেছে তাহা আমি আমার সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য। এসময় তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২