হোম » সারাদেশ » কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন  

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন  

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।  উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। কাউখালী সরকারি বালক বিদ্যালয় হল রুমে সকাল দশটায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও  জাতীয় শিক্ষা সপ্তাহের আহবায়ক মোঃ আসাদুজ্জামান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে   প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী  বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!