
আলমগীর সিকদার, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে একাধিক মামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর ৫২ নং ওয়ার্ডস্থ দাঁড়াইল এলাকাবাসী।
গতকাল বুধবার বিকেলে উক্ত এলাকায় সরেজমিনে গেলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে এসব মামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
স্থানীয় একাধিক মহিলা ও পুরুষ জানায়, মনোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সবসময়ই এলাকার হতদরিদ্র মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আর্থিকসহ যাবতীয় সহযোগিতা করে আসছেন। তার এসব সামাজিক জনপ্রিয়তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করতেই মনোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এইসব মামলাগুলো দায়ের করা হয়েছে।
তারা আরও জানায়, যখন ওইসব মামলা দায়ের করা হয়, ওইসময় খোকন শারীরিক চিকিৎসা সেবা নিতে থাইল্যান্ডে ছিলেন। তাই এসব মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া, আর এই ধরনের হয়রানি গণতন্ত্রের পরিপন্থী। মুলত স্থানীয় একটি গার্মেন্টসকে কেন্দ্র করেই খোকনকে এসব ষড়যন্ত্রমুলক মামলার মাধ্যমে দমন-পীড়ন করে আসছে।
এ বিষয়ে মনোয়ার হোসেন খোকনসহ তার পরিবারের সদস্যরা প্রশাসনের নিকট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ষড়যন্ত্রমুলক মামলার সত্য উদঘাটন করাসহ ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩