হোম » সারাদেশ » মোল্লাহাটে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মোল্লাহাটে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থলে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী ও অভিবাসী—উভয়েই দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হলেও কারিগরি শিক্ষায় এখনও ঘাটতি রয়েছে। দিন দিন বেকার যুবকের সংখ্যা বাড়ছে, তবে তারা দেশের বোঝা নয়—সঠিক প্রশিক্ষণ দিলে তারাই দেশের অগ্রযাত্রার চালিকাশক্তি হতে পারে।
তিনি আরও বলেন, অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর করতে সব পর্যায়ে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি অফিসার মো. মতিয়র রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শুব্রত কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার, চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ভবেশ চন্দ্র বিশ্বাস, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার এবং সাংবাদিক রায়হান শেখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!