হোম » সারাদেশ » বাসাইলে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বাসাইলে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের বাসাইলে প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা সৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, ডেইরী ফার্ম মালিক, খামারী ও শিক্ষার্থীবৃন্দ।

এ প্রদর্শনীতে ৩০ টি ষ্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, দুম্বা, কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শেষে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!