হোম » সারাদেশ » আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে নবান্ন উৎসব ” নতুন ধানে ভাত রেঁধেছি” অনুষ্ঠিত

আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজনের আয়োজনে নবান্ন উৎসব ” নতুন ধানে ভাত রেঁধেছি” অনুষ্ঠিত

বগুড়া থেকে রায়হানুল ইসলাম

পহেলা অগ্রহায়ণ -১৪৩২ বিকাল ৪টায় পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্ন উৎসব ” নতুন ধানে ভাত রেঁধেছি” ” সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নবান্ন উৎসবে আমরা ক’ জন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথি ও শিল্পীদের চিড়া, মলা, মুড়ি, মুড়কি, মোয়া, খৈই, শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করানো হয়। অনুষ্ঠানের শুভ সুচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিল্পীদের মুখে নতুন ধানের খাবার তুলে দেন আমরা ক’ জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু। তিনি বলেন নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্য খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। নবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, সহকারী পরিচালক জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়া কৃষ্ণ কুমার শীল, ডাক্তার নাজনীন সুমাইয়া ও মোহা: খালেকুজ্জামান প্রমুখ। নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও ও মাহাবুব হাসান সোহাগ ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!