হোম » সারাদেশ » “আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত”

“আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত”

মোহাম্মদ আসাদুজ্জামানঃ গতকাল ৮ নভেম্বর শনিবার বেলা দুইটায় রাজধানীর মোহাম্মদপুরে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বসিলা শাখার ইনচার্জ মোঃ তাজবীর করিমের সভাপতিত্বে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও বিদ্যালয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, সংস্কৃতি ও ক্রীড়া চর্চাকে আমরা পড়ালেখার অবিচ্ছেদ্য অংশ মনে করি। ধর্মীয় মূল্যবোধে, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় এবং শিক্ষার আলোয় আলোকিত মানুষ গড়াই আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রধান লক্ষ্য।সেই লক্ষ্য পূরণে আমরা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা একযোগে কাজ করবো, ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে  আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ এম এ হালিম পাটওয়ারী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চায় উৎকর্ষের শিখরে পৌঁছে দিতে চাই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিক ও বিদ্যা শিক্ষা দিব এবং আপনারাও সন্তানদেরকে সত্য-মিথ্যার পার্থক্য শেখাবেন, গুরুজনদের সম্মান ও ছোটদের স্নেহ করতে শেখাবেন আর শেখাবেন দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে। আপনার সন্তান আপনার ভালোবাসা, আপনার স্বপ্ন ও আপনার ভবিষ্যৎ অবলম্বন।তাই আমরা শিক্ষক ও অভিভাবক মিলে আমাদের সন্তানদেরকে আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুলশান ও মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ অমিদুর রহমান ও মোঃ রাজু আহমেদ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম,আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল কর্ণেল (অবঃ) মোঃ কামরুজ্জামান, আব্দুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের সদস্য দিল আরা বেগম,ইউসিসি গ্রুপের পরিচালক মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী,আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ, আইডিয়াল ল’ কলেজ  অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী ,আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার,আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেন, ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ নার্গিস সুলতানা,রূপালী ব্যাংকের মোহাম্মদপুর শাখার ম্যানেজার আতাউল হক,ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অফ মার্কেটিং এএনএম তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে হামদ,নাদ,নাচ,গান, আবৃত্তি, অঙ্কন, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডঃ এম এ হালিম পাটওয়ারী।
উল্লেখ্য যে, অনুষ্ঠান চলাকালীন সময়ে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রূপালী ব্যাংক, মোহাম্মদপুর শাখার উদ্যোগে শিক্ষার্থীদের বিশেষ গিফ্ট প্রদান করা হয় ও  একাউন্ট খুলে দেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!