
হিলি,দিনাজপুর,প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমা বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । এদিকে নিহতের পরিবারের দাবি,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। পুলিশ বলছেন, এটি হত্যা নাকি আত্যহত্যা তা ময়না তদন্তের পরে জানা যাবে।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত সিমা বেগম উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি গ্রামের রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রবিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।
প্রতিবেশী আল আমিন বলেন, রবিন বেশ কিছু আগে ফুলবাড়ি উপজেলার মাদলাহাট এলাকায় বিবাহ করছেন। বর্তমানে তার দুই সন্তান। মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। রবিন স্ত্রী সন্তান রেখে ঢাকায় কাজ করে এবং সেখানেই থাকে। আজ সকালে শুনতে পাই ওই বাড়িতে চিলাচিল্লি করছে, গিয়ে দেখি শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় রয়েছে রবিনের স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহ নামায় এবং পরে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন ,আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রবিনের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমা বেগমের মরদেহ উদ্ধার করেন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ