হোম » সারাদেশ » ধুনটে বসতবাড়ির ঘর ভাঙচুর ও গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা

ধুনটে বসতবাড়ির ঘর ভাঙচুর ও গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষকের বসতবাড়ির ঘর ভাঙচুর ও বিভিন্ন ফলের গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামে।

‎অভিযোগকারী কৃষক বেল্লাল হোসেন (৫৫) মৃত লোকু শেখ। তিনি দীর্ঘদিন ধরে নিম্ন তফসিলভুক্ত সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী গজারিয়া গ্রামের টিকা মিয়ার ছেলে লাদেন, আবু হুরাইরা, আয়নাল হকের ছেলে জামিন, সবুজ , সজিব এবং মৃত এনোতের ছেলে আয়নাল হক দলবদ্ধভাবে কৃষক বেল্লাল হোসেন এর বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে। তারা বসতবাড়ির ঘর ভাঙচুরসহ বিভিন্ন ফলের গাছ কর্তন করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।

উক্ত সম্পত্তি বেল্লাল হোসেনের মামা মোজাম্মেল হক বগুড়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করেন যাহার নং ৪৯১পি/২০২৫ ধুনট ফৌঃ কিঃ আইনের ১৪৪/১৪৫ ধারা, উত্তম মামলার বিষয়ে রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় দিকে বিবাদীকে ধুনট থানার মাধ্যমে বিবাদীদের নিকট নোটিশ প্রদান করেন যাহাতে লেখা আছে  বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সূত্রে বর্ণিত মামলা দায়ের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার আইন-শৃঙ্খলা অবনতি না ঘটানোর জন্য বিবাদীকে বিশেষভাবে অনুরোধ করে নোটিশ প্রদান করেন।

‎ঘটনার পর বেল্লাল হোসেন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, ছোট চিকাশী গ্রামের কৃষক বেল্লাল হোসেন এর বসতবাড়ীর ঘর ভাঙচুর ও ফলের গাছ কর্তন করার বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই অভিযোগ পেলে তদন্ত স্বপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!