হোম » সারাদেশ » নাচোলে  একরাতেই ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত, পানিতে ভাসছে আমন ক্ষেত

নাচোলে  একরাতেই ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত, পানিতে ভাসছে আমন ক্ষেত

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  একরাতের ভারি বৃষ্টিতে পানিতে ভাসছে  আমন ক্ষেত। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুক্রবার রাতে রেকর্ড ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে  —বেশ কিছু স্থানে হাঁটু সমান পানি জমে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই পানি নিষ্কাশনে ধীরগতি দেখা দিয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে মাঠের আমন  ধানের ব্যাপক ক্ষতি হয়েছে  বলে জানিয়েছেন কৃষি অফিস । নাচোল  উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম  জানান, নাচোল  উপজেলায় গড়ে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে—যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ।  অতিরিক্ত বৃষ্টির কারণে এবার ২০ হাজার হেক্টর আমন ধান,৫০হাজার হেক্টর মাস কালাই,  ৫০ হাজার হেক্টর শাকসবজি কৃষি  জমি ক্ষতির সম্মুখীন হয়েছে ও পুকুরের অনেক মাছ পানিতে ভেসে গেছে  । ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ করছে কৃষি কর্মকর্তারা ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!