হোম » সারাদেশ » ভৈরবে নানা অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৫ টিপ্রতিষ্ঠান কে ৭ লাখ টাকা জরিমানা । 

ভৈরবে নানা অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৫ টিপ্রতিষ্ঠান কে ৭ লাখ টাকা জরিমানা । 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি  প্রতিনিধিঃ ভৈরবে নানা অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৫ টি প্রতিষ্ঠান কে ৭ লাখ টাকা জরিমানা  করেছে নিরাপদ খাদ্য আদালত। আগতকাল ১১অক্টোরব  শনিবার সকাল থেকে একটানা বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় আকবরনগরে  অবস্থিত রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে  ২ লাখ টাকা অর্থদন্ড, কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ০২ লাখ টাকা অর্থদন্ড, একই এলাকায় অবস্থিত বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ০১ লাখ টাকা অর্থদন্ড, পলতাকান্দা এলাকায় অবস্থিত মনিমুক্তা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রীজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ০১ লাখ টাকা অর্থদন্ড ও দুর্জয় মোড়ে অবস্থিত বিসমিল্লাহ হোটেলকে  রান্না ঘরে অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকা ও অন্যান্য অপরাধে ০১ লাখ টাকা অর্থদন্ড প্রদান সহ ৫ টি প্রতিষ্ঠান কে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় অভিযান পরিচালনা করেন  বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।  এ সময়  অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম তালুকদার।
 উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।  অভিযানে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ,  র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। এ বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, বিশুদ্ধ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে আজ ৭ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য উৎপাদন, পচাঁ ডিম দিয়ে কেক তৈরি, ফ্রিজে পচা খাবার সংরক্ষণ সহ নানা অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে । তবে এ অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!