
এম আর ওয়াসিম, ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার ভৈরবে মিথ্যা সংবাদ প্রচারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আগানগর ইউনিয়নেরজিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের কম্পিউটার ল্যাব অপারেটর আরাফাত মো: আকাশ।সংবাদ সম্মেলনে মোঃ আকাশ বলেন গত কিছু দিন আগে আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে উক্ত স্কুলের এক মেয়ে শিক্ষার্থীকে জড়িয়ে নানা অপবাদ দিয়ে একটি মহল আমার বিরুদ্ধে গত ৮ অক্টোবর উক্ত স্কুল অ্যান্ড কলেজ এর কিছু সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজ এর সামনে মানববন্ধন করে আমার বিরুদ্ধে প্রমাণ বিহিন অভিযোগ এনে আমার মান সম্মান ক্ষুন্ন করে গণমাধ্যমের সাংবাদিকদের নিকট বক্তব্য রাখেন। যা আমার নজরে আসে এবং উক্ত ঘটনায় আমি বিস্মিত হয়ে নিরুপায় হয়ে আজ ৯ অক্টোবর আপনাদের সামনে আমার বিরুদ্ধে উদ্দেশ্যে মুলক কাল্পনিক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গণ মাধ্যমের সহযোগিতায় এর সঠিক বিচার প্রার্থনা করছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান