
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া বীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবগ্রামে কবর জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
৯০’র স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের প্রথম বীর শহীদ নাজিরুদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় শহীদের নিজ বাড়িতে শহীদ জেহাদ পরিষদের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানে শহীদ জেহাদ পরিষদের সভাপতি কে. এম. মাহবুবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব, পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব খাঁন সাঈদ হাসান জ্যোতি,হেলাল সরকার
,উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেনসহ প্রমুখ।
পরে নবগ্রাম জামে মসজিদে শহীদ নাজিরুদ্দিন জেহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান