হোম » সারাদেশ » বগুড়ার কাহালুতে গরু বোঝাই ভটভটি উল্টে গরু ব্যবসায়ী আমিনুল শেখের মৃত্যু

বগুড়ার কাহালুতে গরু বোঝাই ভটভটি উল্টে গরু ব্যবসায়ী আমিনুল শেখের মৃত্যু

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার শীতলাই এলাকায় মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গরু বোঝাই একটি ভটভটি উল্টে গরু ব্যবসায়ী আমিনুল শেখ (৪০) নিহত হয়েছেন।

‎নিহত আমিনুল শেখ উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে। পুলিশ জানায়, সকালেই বাড়ি থেকে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার পথে ভটভটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই আমিনুল শেখ মারা যান।

‎কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!