হোম » সারাদেশ » কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তাদের মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে আহ্বান

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তাদের মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে আহ্বান

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া ধুনট উপজেলার ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও আলোর দিশারী পাঠাগার, ধুনট, বগুড়ার যৌথ আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মাদক, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হয়।

‎অনুষ্ঠানে জাতীয় যুব পুরস্কার-২০২৫-এ প্রথম স্থান অর্জনকারী উদ্যোক্তা রেজওয়ানুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪৮ জন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৭৬ জন কৃতী শিক্ষার্থীকেও সংবর্ধনা জানানো হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্গানাইজেশন ও পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ সরকার।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল মিছিল।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ধুনট থানার উপ-পুলিশ পরিদর্শক এস.এম. আমিত হাসান মাহমুদ, ধুনট সরকারি নঈম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান

‎শ্রমিক কল্যাণ সংস্থা, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব, সোনালী ব্যাংক পিএলসি, কর্পোরেট শাখার সিনিয়র আইটি অফিসার নাজমুল কাদির, দক্ষিণ ধামাচামা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানত আলী ‎ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ আল হাবিব দুর্লভ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ঝিনাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র মাওলানা আব্দুল বাসেত সরকার

‎ধুনট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সদস্য ছামেদ আলী আকন্দ, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুরজ্জামান বকুল ‎ধুনট ক্রীড়া সংস্থার সদস্য রুহুল আমিন নোমান, সংগঠনের সহ-সভাপতি জুয়েল আহমেদ, অডিট কমিটির সদস্য মুনসুরুল উল মাসুম, হামিদুর ইসলাম, কোষাধ্যক্ষ ফিরোজ আলী, সোহাগ বাবু প্রমুখ।

‎বক্তারা তাদের বক্তব্যে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, কিশোর-কিশোরীদের সঠিক দিকনির্দেশনা ও মানসিক সাপোর্ট দিতে পারলেই এসব সমস্যার সমাধান সম্ভব।

‎অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!