
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপ্#ি৩৯;র) ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহনের মধ্যে দিয়ে ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুওে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ এর সভাপতিত্বে উপজেলা সদরস্থ কছিমন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পলাশবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ (অবঃ) ওবায়দুল করিম শাহীন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু ,পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাধারন সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন, যুবদলের
আহবায়ক আনিছুর রহমান আনিস, সদস্য সচিব আঃ সালাম, ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মিলু সহ উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন ও ওয়ার্ড বিএনপি’র নের্তৃবৃন্দ । এদিকে পীরগঞ্জে বিএনপি’র ওয়ার্ড পর্যায়ের নেতাদের শনিবােেরর এ সভাটি ছিল বেশ উৎসবমুখর । সভায় অংশ নিতে দুপুরের পুর্বেই উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৩৫ টি ওয়ার্ড ও পৌর বিএনপি’র ৯টি ওয়ার্ডের নিদৃষ্ট সংখ্যক দলীয় নেতা কর্মিরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হলে সভাস্থল পরিপুর্ণ হয়ে উঠে । সব মিলে সভায় প্রায় ২ সহস্রাধিক দলীয় নেতা কর্মির আগমন ঘটে ।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হবে । তাই দলের নেতা কর্মিদেরকে মানুষের ভালবাসা অর্জনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে জনগনকে অবহিত করতে হবে । যাতে আগামীর নির্বাচনে দেশবাসী বিএনপি’র পক্ষে সমর্থন দেন । জনগনের সমর্থন নিয়ে বিএনপি যাতে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ পান ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল