হোম » সারাদেশ » বগুড়ায় দস্যুতার সময় বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

বগুড়ায় দস্যুতার সময় বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুরে রবিবার ভোর রাতে একটি ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের তাৎক্ষণিক অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
‎ঘটনাটি ঘটে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাদিক পার্ক সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে। রংপুর থেকে ফরিদপুরগামী একটি পাটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০১২০) চাকা বিস্ফোরণে রাস্তার পাশে দাঁড়িয়ে গেলে চালক মিলন (৪৫) ও হেলপার ফরহাদ মিয়া (৫০) ট্রাক মেরামতের কাজ করছিলেন।
‎এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে করে তিনজন দস্যু এসে অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে ট্রাকের কেবিন থেকে ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

‎অভিযুক্তরা হলেন, সুমন (৩৫), পিতা ফরিদ হোসেন, সাং পাইকসা, থানা কামারখন্দ, সিরাজগঞ্জ, জাকির (৩৫), পিতা ফরিদ, সাং বাওয়তারা, থানা সিরাজগঞ্জ সদর, আশরাফ আলী (৪০), পিতা মোজাহার আলী, সাং চকবগদুল, থানা কামারখন্দ ছিনতাইয়ের সময় শাহজাহানপুর থানার স্পেশাল-১২ ডিউটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে দুইজন পালিয়ে যায়। তবে সুমনকে আটক করতে গেলে সে কনস্টেবল শাহরিয়ার হোসেনের পেটে পিস্তল ঠেকায়।
‎ধস্তাধস্তির একপর্যায়ে কনস্টেবল শাহরিয়ার সাহসিকতার সঙ্গে আসামির কাছ থেকে পিস্তলটি কেড়ে নেন এবং সহকর্মীদের সহায়তায় তাকে আটক করেন।
‎পরে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে আসামিকে থানায় নিয়ে আসেন। ধৃত সুমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
‎বিষয়ে শাহজাহানপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!