
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
“কুখ্যাত রাস্তার বিখ্যাত এলাকা—এই ভোগান্তি আর নয়, আমরা চাই না, চাই না!”
এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল নাটোরের নলডাঙ্গা উপজেলার বাড়িয়াহাটি চাঁন্দের বাজার থেকে পীরগাছা-কোমড়পুর হয়ে সরকুতিয়া বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা।
সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার পীরগাছা বাজারে চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থী ও জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাগর মাহমুদ, বাংলাদেশ আল-হাদিস যুব সংঘ পীরগাছার সভাপতি বদরুজ্জামান বিন হাবিব, সাধারণ সম্পাদক মোঃ মুরসালাত, সংগঠনের নেতা মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন—
“দুই যুগ ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে এই রাস্তা রূপ নেয় মরণফাঁদে। অথচ সরকারের কোনো উদ্যোগ নেই।”
তারা আরও বলেন, অবিলম্বে পীরগাছা–সরকুতিয়া সড়ক সংস্কার ও পাকা করার উদ্যোগ না নিলে আন্দোলন আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি