
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রুয়ার নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মোঃ মহিউদ্দীনকে “নওগাঁ উন্নয়ন ফোরাম” এর পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ৬টায় নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। অধ্যাপক মোঃ মহিউদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি রুয়ার নির্বাচনে সরাসরি ভোটে নওগাঁ জেলার একমাত্র বিজয়ী কার্যনির্বাহী সদস্য।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আবু সাদাত মুহম্মদ সায়েম, সংগঠনটির সহ সভাপতি মাওলানা মোনায়েম হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন আলমগীর, সহকারী সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, এক্সিকিউটিভ মেম্বার এমদাদ হোসেন, আহসান হাবীব, এ্যাডঃ আনোয়ার হোসেন রানা, শাহেদুর রহমান প্রমূখ। নওগাঁ উন্নয়ন ফোরাম নওগাঁর মানুষের কল্যানে ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য