হোম » সারাদেশ » জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের গণমিছিল

মোঃহাসান আলী
“আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বালিয়াডাঙ্গী উপজেলা শহর।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে।
বিকাল ৪.৩০মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের কার্যালয় হতে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও দুই আসনের জামায়াতের ইসলামী মনোনীত ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো রফিকুল ইসলাম, জেলা সুরা ও কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শাহজালাল জুয়েল ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো:সরিফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণমিছিলে বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”
তারা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”
মিছিলটি বালিয়াডাঙ্গি চৌরাস্তার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তিতে সহায়ক হয়।

এটি ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আয়োজিত কর্মসূচি, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!