
রংপুর ব্যুরো
রংপুরে বিশ্ব নবীকে কটুক্তির ঘটনায় গত রবিবার গঙ্গাচড়া উপজেলায় বিক্ষুবদ্ধ জনতার মিছিল থেকে কতিপয় দুষ্ট লোকের হামলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ বাড়ীঘর মেরামত করছে প্রশাসন। সোমাবার রংপুর জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসনকে দ্রুত ঘর বাড়ী মেরামতের নির্দেশ দিয়েছেন । এ সময় তিনি সনাতন ধর্মালম্বি সম্প্রদায়কে আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। রংপুরের পুলিশ সুপার সাংবাদিকদের বলেছেন, আসামী সনাক্তকরনের কাজ চলছে।আচিরেই প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে।
এ দিকে রংপুরে হামলার ঘটনায় নিজেদের বক্তব্য জানিয়েছে পুলিশ ও প্রশাসন। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
এতে বলা হয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিস্তারিত জানিয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সোমবার (২৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটুক্তির অভিযোগে আটককৃত রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।
উল্লেখ্য,রংপুর আইডিয়াল ইন্সস্টিটিউট এন্ড কলেজের শিক্ষার্থী রঞ্জন রায় ফেসবুকে নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত রবিবার বিক্ষোভ ও সমাবেশ করে। তারা রঞ্জন রায়কে গ্রেফতারের দাবী জানায়।এই অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী রঞ্জন রায়কে গ্রেফতার করে। বর্তমানে সে জেলা হাজতে আছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ