হোম » সারাদেশ » কোটা সংস্কার আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম: নাহিদ ইসলাম

কোটা সংস্কার আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম: নাহিদ ইসলাম

রবিউল হাসান লায়ন, জামালপুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি কোঠা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো চার বছর অপেক্ষা করতেন । তাই বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কোটা সংস্কারের আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম।
সোমবার দুপুরে জামালপুরের ফৌজদারি মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, মানুষের মত প্রকাশের অধিকার চাই। অনেকে বলে আমরা নাকি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছি। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না।

এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তানসিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী ও যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান।
এর আগে সকালে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জামালপুরে শহীদ হওয়া ১৭ জনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি’র প্রধান নাহিদ ইসলাম।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!