হোম » সারাদেশ » ভৈরবে ৯৩৫০ ট্যাবলেটসহ ০২ (দুই) নারী মাদক ব্যবসায়ী’ গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪

ভৈরবে ৯৩৫০ ট্যাবলেটসহ ০২ (দুই) নারী মাদক ব্যবসায়ী’ গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে ৯,৩৫০ (নয় হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) নারী মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা।
র‍্যাব সূত্রে জানা যায়,  ভৈরব র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৫ মে শনিবার  ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড়স্থ ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট পরিচালনা করে  মোছাঃ রিতা আক্তার (২৭), পিতা- আবু তাহের, সাং- বিল্লাবাড়ি, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা,  মারুফা বেগম (৪৮), স্বামী- নান্নু মিয়া, সাং-কালিকাপুর, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া-দ্বয়কে ৯,৩৫০ (নয় হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তাদের কে গ্রেফতার করে। ট্যাবলেট এর আনুমানিক বাজার মূল্য ১৮,৭০,০০০/- (আঠারো লক্ষ সত্তর হাজার) টাকা।
উক্ত ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামীসহ আলামত হস্তান্তর করে।তদের কে কিশোরগঞ্জ আদালতে প্ররণ করলে, আদালত তাদের কে জেল হাজতে প্রেরণ করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!