
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দুইটার দিকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে। নলডাঙ্গা থানার ওসি( তদন্ত) জনাব মোঃ মনোয়ার জাহান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য