
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে চকরিয়া আনোয়ার শপিং সেন্টারের সামনে থেকে নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতে যায় । আচরণে সন্দেহ হলে থানা হেফাজতে নিয়ে আসেন।
আটককৃত প্রতারক কিশোরগঞ্জের জেলার তারাইল থানাধীন তাইনজাঙ্গার ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মো: মিজান । অন্যজন পটুয়াখালী সদরের তিতাস সিনেমা মোড় এলাকার মৃত নাছির উদ্দীনের কন্যা (স্বামী মো:মিজান) মৌসুমি(২৭) প্রকাশ মৌ । আটককৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি সেট, একটি মোটরসাইকেল উদ্ধার করে ।
গ্রেফতারকৃত দুই ভুয়া নৌবাহিনী সৈনিকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । তাদেরকে নিয়ম অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানান । শনিবার (১৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন উপরোক্ত তথ্য দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শফিকুল ইসলাম ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য