
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে উত্তর নলবিলা এলাকায় আওয়ামী লীগ-বিএনপির রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্কে রশীদ আহমদ (৪৮) নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠছে ।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উত্তর নলবিলা দরগাহ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় ছাত্রলীগ নেতা অমিত হাসানের নিহত বিএনপিকর্মী রশীদ আহমদদের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যাযে তা ঝগড়ায় রূপ নেয় এবং তারা হাতহাতিতে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগ নেতা অমিত হাসানের ভাই কামরুল হাসান ওরফে রোমা ও আরেক ভাই হেলাল উদ্দিন এসে তিনজন মিলে রশীদ আহমদকে লাঠি দিয়ে বেড়ধক পিটায় ও ছুরিকাঘাত করে। এতে গুরুতর জখম হলে রশীদ আহমদকে প্রথমে স্থানীয় বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১টার দিকে মারা যান।
এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ এবং নিজ আত্মগোপনে থাকা অবস্থায় হামলকারী কামরুল হাসান ওরফে রোমাকে আটক করে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে বলে বলে জানান ওসি।ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট স্থানান্তর করেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা