
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে উপজেলা সদর বাজারের পরিবহন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসানুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন, আলফাডাঙ্গা ক্বওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, খেলাফত মজলিসের জেলা শাখার সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আশিকুর রহমান, সহ-সভাপতি মুফতি ইবাদত হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শরফুদ্দিন, উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা প্রমুখ।
পরে ইফতার পূর্বে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিকসহ তিন জন গ্রেফতার
আলফাডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা
ভেড়ামারায় অপহরণ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার-১