
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৩জনকে আটক করা হয়েছ। ২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর মেডিকেল কলেজের বিপরিতস্থান থেকে ৩জনকে আটক করে পুলিশ। এসময় মাদক স্থানান্তরে তাদের ব্যবহৃত দুইটি ড্রামট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত ড্রামট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৮ এর ভেতর থেকে ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৪’শ ৩৪ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মেলান্দহের চর বাগবাড়ী এলাকার মৃত ওমর আলী মন্ডলের ছেলে মো. আঃ মালেক খোকন (৪৭), ভাবকী এলাকার আঃ খালেকের ছেলে মো. আজিজুর রহমান বাবু (২৪) ও পাঠুনিপাড়া এলাকার মো. সোহরাবের ছেলে মো. হাফিজুর রহমান (৪০)।
উল্লেখ্য, আটককৃত মো. আঃ মালেক খোকনের বিরুদ্ধে পুর্বেও মেলান্দহ থানায় মামলা নং-৬৯ তাং-২২/০৪/২০২৪খ্রি, ধারা-৪৫৭/৩৮০/৪১১ দঃ বিঃ রুজু আছে। এছাড়াও আটককৃতদের নামে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে জনশ্রুতি রয়েছে বলে জানাগেছে।
জানাগেছে, জামালপুর সদর থানা পুলিশের এসআই পলাশ কুমার রায়, এএসআই রুবেল সরকার ও এএসআই সাইকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টীম জামালপুর মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালান। অভিযানে ৩জনকে আটক করাসহ ২টি ড্রামট্রাক ও ১টি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত ড্রামট্রাকের ভেতর থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও বিদেশী মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেন্সিডিল ও বিদেশী মদ এবং আটককৃতদের বিষয়ে (২০-০৩-২৫) রাতেই এক সংবাদ সম্মেলন করেন জামালপুর সদর থানা পুলিশ। সংবাদ সম্মেলনে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার জানান- গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশের একটি চৌকস টীম জামালপুর মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালান। অভিযানে ৩জনকে আটক করাসহ ২টি ড্রামট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়। একটি ড্রাম ট্রাকের ভেতর থেকে ৯টি সাদা প্ল্যাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ১৪’শ ৩৪ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল আইকোনিক বিদেশী মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য