হোম » সারাদেশ » আমতলীতে একই গ্রামে স্কুল ছাত্রীসহ গৃহবধুর আত্মহত্যা! 

আমতলীতে একই গ্রামে স্কুল ছাত্রীসহ গৃহবধুর আত্মহত্যা! 

Oplus_131072

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের স্কুল ছাত্রী নাদিয়া আক্তার (১৪) ও গৃহবধু দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসি (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বুধবার মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত্যু লিটন মৃধার মেয়ে নাদিয়া আক্তারকে রেখে মা রাহিমা বেগম মাঠে কাজ করতে যায়। মঙ্গলবার রাতে বাড়ীতে ফিরে মেয়েকে না পেয়ে খঁুজতে থাকেন। পরে মা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। মেয়ের এ অবস্থা দেখে মা রাহিমা বেগম ওড়না কেটে নিচে নামিয়ে আনেন। অপর দিকে একই গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসি ওইদিন বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ওইদিন রাতে মরদেহ দুটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে যায়। বুধবার সকালে পুলিশ মরদেহ দুটির ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নাদিয়া আক্তার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্কুল ছাত্রীর মা রাহিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মঙ্গলবার বিকেলে মেয়েকে ঘরে রেখে মাঠে কাজে যাই। রাতে এসে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকি। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পাই। কেন আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমি জানিনা? গৃহবধু জান্নাতুল ফেরদৌসির বড় ভাই রাজ্জাক হাওলাদার বলেন, কিভাবে আমার বোন মারা গেছেন তা জানিনা? খবর পেয়ে বোনের বাড়ীতে গিয়ে শুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেব।
জান্নাতুলের দেবর সাকিল হাওলাদার বলেন, ভাবির দীর্ঘদিন ধরে মানষিক সমস্যা ছিল। মঙ্গলবার গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।   আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দুইটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!