
জাহিদ হাসান, ভেড়ামারা,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর গলায় কাপড় পেঁচানো অবস্থায় ও স্বামীকে ঝুলন্ত অবস্থায় ভেড়ামারা থানা পুলিশ তাদের লাশ দুটি নিজ কক্ষ থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত দম্পতির নাম মোঃ ফরিদুল ইসলাম (৭৪) ও রাবেয়া খাতুন (৫৫)। রাবেয়া ফরিদুলের তৃতীয় স্ত্রী।
বিষয়টি ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। গতকাল বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের চড়দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, প্রায় ১৫ বছর আগে ফরিদুল ইসলাম রাজশাহীর পুটিয়া থেকে এসে ভেড়ামারার মেয়ে রাবেয়া খাতুনকে বিয়ে করে। বিয়ের পর তারা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বসবাস করে। ২০২৩ সাল থেকে তারা ভেড়ামারার চরদামুকদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে দেয়। সকাল ১০টার দিকে রাবেয়ার ছোট ছেলে শরিফুল তাদের ডাকলে সাড়া শব্দ বা পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ফরিদুল ইসলাম ঘরের চালার বাঁশের সাথে ঝুলছে। পরে তারা ৯৯৯ দেয় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসীকে নিয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে। এ সময় তারা ফরিদুলকে ঝুলন্ত অবস্থায় এবং রাবিয়া খাতুনকে গলায় কাপড় পেঁচানো, মাথায় আঘাতপ্রাপ্ত ও মুখে রক্তাক্তের দাগ অবস্থায় উদ্ধার করে। পরে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে লাশ দুটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য