
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে (১৪ ফেব্রুয়ারী) ১০ টার দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বরের সয়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃদ ১টি কাভার্ডভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য